আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চৌদ্দগ্রামে দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক নিহত

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

চৌদ্দগ্রামে দুর্ঘটনায় কাভার্ডভ্যানের চালক নিহত
ছবি: আমার দেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানের পেছনে ধাক্কায় অপর কাভার্ডভ্যানের চালক আবুল হোসেন সবুজ (৩০) নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছুফুয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ সীতাকুণ্ডু থানার শিবপুর এলাকার জাকির হোসেনের ছেলে। দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক তোফায়েল আহমেদ।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলা কালিকাপুর ইউনিয়ন ছুফুয়া এলাকায় ঢাকাগামী কাভার্ডভ্যান (ঢাকামেট্রো- উ-১১-৬১৭৬) চলন্ত অবস্থায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে (ঢাকা মেট্রো-ট-২১-৪৩০৪) পেছনে স্বজোরে ধাক্কা দিলেই চালক সবুজ গুরুতর আহত হন।

বিজ্ঞাপন

এ সময় চালক গাড়িতে আটকে থাকলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসকেরা জানান, গুরুতর আহত চালক সবুজের শরীরের নিচের অংশ মারাত্মক যখম হয়। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার উপপরিদর্শক তোফায়েল আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় গুরুতর আহত চালককে হাসপাতালে পাঠাই। সেখানে তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে চালকের লাশ হস্তান্তর করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...