ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতি পর্যটন উন্নয়নে অংশীজন সেমিনার অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতি পর্যটন উন্নয়নে অংশীজন সেমিনার অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সংস্কৃতি পর্যটন উন্নয়নে অংশীজন সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দিনব্যাপী সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, গনমাধ্যমকর্মী, চিকিৎসক, আইনজীবীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধত্বশীল ৬৫ জন অংশগ্রহন করেন। 

বিজ্ঞাপন

শহরের প্রাচীন বিদ্যাপীঠ অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের হলরুমে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজিত সেমিনারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পর্যটন উন্নয়ন বিষয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক মিজ সালেহা বিনতে সিরাজ।

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলায় সাংস্কৃতিক পর্যটনের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপ পরিচালক মো. বোরহান উদ্দিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সাজু সরদার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসেসিয়েশনের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উপপরিচালক মো. মাজহারুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা ডা. মনিরুল ইসলাম চয়ন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি এমদাদুল হাসান প্রমুখ।  

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...