চট্টগ্রামের জামালখানে ইউরেকা নামে একটি বহুতল ভবনে আগুন লেগেছে৷ মঙ্গলবার (৮ জুলাই) বেলা সাড়ে এগারোটায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
বিজ্ঞাপন
সরেজমিনে গিয়ে দেখা যায়, ইউরেকা ভবনের আট তলার একটি ফ্ল্যাট থেকে তলায় ধোঁয়ার কুন্ডলি বের হচ্ছে। ধারণা করা হচ্ছে ওই ফ্ল্যাটের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে৷ তবে তা নিশ্চিত হওয়া যায়নি৷
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আমার দেশকে জানানো হয়, জামালখানে আগুন লাগার ঘটনা তারা শুনেছেন৷ সেখানে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

