টেকনাফে শফি বাহিনীর সেকেন্ড কমান্ডের লাশ উদ্ধার

টেকনাফে শফি বাহিনীর সেকেন্ড কমান্ডের লাশ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শীর্ষ ডাকাত শফি বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. নুরের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকেলে টেকনাফ ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পেছনের শালবাগান পাহাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত ২৫ বছর বয়সী নুর টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পাহাড় থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল রিপোর্টের পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পাহাড়ে অপহরণ ও ডাকাতির সঙ্গে জড়িত ছিলেন নিহত যুবক। দুই ডাকাত গ্রুপের আধিপত্য বিস্তার নিয়ে তিনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন