বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবর্ষণকারী যুবলীগ নেতা গ্রেপ্তার
যুবলীগ নেতা বাটা দুলাল। ছবি: আমার দেশ

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা, গুলিবর্ষণ ও সন্ত্রাসবিরোধী আইনসহ বিভিন্ন অপরাধে দায়ের করা ১০টিরও বেশি মামলার আসামি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতা দুলাল হোসেন ওরফে বাটা দুলালকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার এ তথ্য নিশ্চিত করে সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ মাদক ব্যবসায়ীর তালিকায়ও তার নাম রয়েছে।

বিজ্ঞাপন

গ্রেপ্তার বাটা দুলাল ওই এলাকার আবু তাহেরের ছেলে। এছাড়া তিনি স্থানীয় চর চান্দিয়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি।

এর আগে শুক্রবার সোনাগাজী উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের ভূঁইয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ আবুল হাসিম বলেন, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে একই দিন বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন