পাচারকালে ৮০ হাজার ইয়াবাসহ আটক ৪

পাচারকালে ৮০ হাজার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারের টেকনাফে পাচারকালে ৮০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৫।

বুধবার তথ্যটি জানান কক্সবাজার র‍্যাব -১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক।

বিজ্ঞাপন

আটকরা হলেন টেকনাফের হ্নীলা মৌলভী বাজার ২ নম্বর ওয়ার্ড নাইক্ষ্যংখালীর মৃত আব্দুল গফুরের ছেলে মো. সামশুল আলম (৩৫), মো. ফজলুল হকের ছেলে মো. নুরুল আফছার (২২), মৃত কামাল আহম্মেদের ছেলে আব্দুর শুক্কুর (৩৯) ও ছিদ্দিক আহম্মদের ছেলে ছলিম উদ্দিন (২৫)।

আ. ম. ফারুক বলেন,কক্সবাজার টেকনাফের হ্নীলা এলাকায় মাদক কারবারিরা ইয়াবার একটি বড় চালান পাচারে উদ্দেশ্যে অবস্থান করছে। মঙ্গলবার র‌্যাব-১৫, সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি অভিযানিক দল ওই স্থানে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে চারজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় র‌্যাব। আটক মাদক কারবারিদের হেফাজত থেকে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরে টেকনাফ মডেল থানায় মামলা দাখিল করা হয়েছে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন