লক্ষ্মীপুরে খুশির ঈদে রাতেই আনন্দ মিছিল

লক্ষ্মীপুরে খুশির ঈদে রাতেই আনন্দ মিছিল

রাত পোহালেই খুশির ঈদ। মুসলিম উম্মাহর সর্বোচ্চ ধর্মীয় ও সামাজিক উৎসব ঈদুল ফিতরকে স্বাগত জানিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে আনন্দ মিছিল করেছে ইত্তিহাদ মঞ্চ।

রোববার রাত সাড়ে ৮টার দিকে এ আনন্দ মিছিলটি শহীদ ওসমান চত্ত্বরে থেকে শুরু হয়ে রায়পুরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে বিভিন্ন শ্রেনীপেশা মানুষ অংশ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

ইত্তিহাদ মঞ্চের আহবায়ক তানভীর হাসান বলেন, সুলতানি আমলের ঐতিহ্য স্বরুপ ঈদের আগের দিন আনন্দ মিছিল করা হতো। এই ঐতিহ্য ধরে রাখতে আমারা রায়পুরে এ আনন্দ মিছিল করেছি। দীর্ঘ এক মাস সিয়াম সাধানা করার পর রোজাদারের আনন্দ হচ্ছে ঈদ আনন্দ। আমরা এ ঐতিহ্য ধরে রাখবো ।আমারা সকলের সহযোগিতা কামনা করি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন