রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটির র‌্যালি

রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে গাউছিয়া কমিটির র‌্যালি

চট্টগ্রামের রাউজানে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গাউছিয়া কমিটি রাউজান পৌরসভার উদ্যোগে আয়োজিত এ র‌্যালিতে হাজার হাজার নবীপ্রেমিক অংশ নেন।

বিজ্ঞাপন

র‌্যালিতে অংশগ্রহণকারীরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবর’, ‘সকলের ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী (সা.)’সহ বিভিন্ন স্লোগানে রাউজানের আকাশ-বাতাস মুখরিত করে তোলেন।

গহিরা আলিয়া মাদরাসা থেকে পদব্রজে র‌্যালিটি শুরু হয়ে রাউজানের প্রাণকেন্দ্র জলিলনগর আবছার মার্কেটস্থ খানকাহ শরীফে গিয়ে শেষ হয়। সেখানে মিলাদ-কিয়াম ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

জুলুছ-পূর্ব মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন শাহজাদা এস এম আসাদ উল্লাহ। আখেরি মোনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী। অনুষ্ঠানের উদ্বোধন করেন গহিরা আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা নুরুল মোনাওয়ার চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়ার কেবিনেট মেম্বার মুহাম্মদ তৌহিদুল করিম। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলার সভাপতি এস এম ইয়াছিন হোসাইন হায়দারী।

বিশেষ অতিথি ছিলেন মাওলানা সিরাজুল ইসলাম চিশতী, রাজনীতিবিদ আবু জাফর চৌধুরী, মাওলানা ইউনুস রেজভী, মাওলানা সৈয়দ জুননুরাইন, রাজনীতিবিদ জুয়েল চৌধুরী, সৈয়দ তৌহিদুল আলম, মাওলানা নাজিমুল হক আলকাদেরী, মাওলানা সৈয়দ আব্দুল্লাহ, মাওলানা আবু তৈয়ব আনসারী, রফিকুল ইসলাম রেজভী, মাওলানা সিরাজুল ইসলাম সিদ্দিকী, মাওলানা জসিম উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, মাওলানা এহসান কাদেরী ও মুহাম্মদ নাজিম উদ্দিন।

বক্তারা বলেন, পবিত্র রবিউল আউয়াল বিভেদ ভুলে এক কাতারে শামিল হওয়ার শিক্ষা দেয়। মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং থেকে মুক্ত হয়ে তরুণ প্রজন্মকে মহানবী (সা.)-এর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান তারা।

স্বাগত র‌্যালি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মুহাম্মদ সাজ্জাদ হোসাইন চৌধুরী ও সচিব মাওলানা মুহাম্মদ শওকত হোসাইনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওলানা এম এ মতিন, সৈয়দ মিয়া, মাওলানা গাজী ফোরকান, মাওলানা আব্দুল মোমেন ও মাওলানা সিরাজুল ইসলাম রেজভী।

এ সময় উপস্থিত ছিলেন এম এ মালেক সিদ্দিকী, আব্দুল্লাহ মেম্বার, মাওলানা জসিম উদ্দিন, হাফেজ মুহাম্মদ নোমান, মুহাম্মদ এনামুল কবির, শাহজাহান তালুকদার, আব্দুল হালিম, মাওলানা আব্দুস সালাম, এস এম মনছুর, মাস্টার সৈয়দ হোসেন, শাহজাদা সৈয়দ মুহিব উল্লাহ, মাস্টার জানে আলম শরীফ, জাহাঙ্গীর মুন্সী, নাহিম উদ্দিন খোকন, আবু তাহের সওদাগর, মিজানুর রহমান, আমান উল্লাহ আমান, মাওলানা মঈনুদ্দিন, রাশেদুল আলম, মওলানা নুর মুহাম্মদ, মনির উদ্দিন, দিদারুল আলম, এসকান্দর হোসাইন, মুহাম্মদ শাহেদ, তসলিম উদ্দিন বাদশা, আবু জাফর মেম্বার, কাজী মাশুকুল ইসলাম, আরিফ উদ্দিন, হামেদ হাসান, মাওলানা নাজিম উদ্দিন, মুহাম্মদ রবিউল হোসেন সুমন, মাওলানা ইলিয়াস তাহেরী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন