দক্ষিণ চট্টগ্রামের দুই থানায় নতুন ওসি

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

দক্ষিণ চট্টগ্রামের দুই থানায় নতুন ওসি

দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া থানার ওসি আব্দুল জলিলকে সাতকানিয়া সার্কেল অফিসে বদলি করা হয়েছে। তার স্থলে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি এর আগে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-তে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

অপরদিকে, চন্দনাইশ থানার ওসি মো. ইলিয়াস খানকে চট্টগ্রাম ডিএসবিতে বদলি করা হয়েছে। তার স্থলে ডিএসবিতে কর্মরত থাকা এসএম দিদারুল ইসলামকে ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।

পুলিশ সুপার মো, নাজির আহমেদ খাঁন সোমবার এক অফিস আদেশে এই রদবদল করেন।

পুলিশ সূত্র জানায়, নিয়মিত প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবে এবং থানা পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে এ ধরনের রদবদল করা হয়ে থাকে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশ্লিষ্ট এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...