চাঁদপুর শহরে গতকাল রাতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বিজ্ঞাপন
চাঁদপুর সদর মডেল থানার ওসি মোহাম্মদ বাহার মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার রাত ১২টায় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোটরসাইকেলের চালক চাঁদপুর সদরের উত্তরের আশিকাটি গ্রামের সমুদ্র মাল (২৫) ও ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. ঈশা। ঈশার বাড়ি নাটোর জেলায়।
মোটরসাইকেল আরোহী আহত রফিকুলকে (২৪) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। অটোযাত্রী আফজাল (২৬) ও পথচারী কিশোর সম্রাটকে (১৪) চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

