এবার বায়েজিদে আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

চট্টগ্রাম ব্যুরো

এবার বায়েজিদে আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
ছবি: আমার দেশ

এবার চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মান্ডাটিলা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. হাসান (৪২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ জানিয়েছে, বায়েজিদ বোস্তামী থানার এলাকায় চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে প্রতিবেশী মো. হাসান (৪২) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বায়েজিদ বোস্তামী থানার ওসি আবদুল করিম জানান, এক শিশুকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত প্রতিবেশী মো. হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন