বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার: কৃষিমন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করবে সরকার: কৃষিমন্ত্রী
ছবি: সংগৃহীত

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের যেসব এলাকায় সাম্প্রতিক বন্যায় কৃষক ও চাষীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করে সরকার তাদের প্রয়োজনীয় সহায়তা করবে।

বিজ্ঞাপন

শনিবার সকাল ১০ টার দিকে কুমিল্লা টাউন হল মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি মেলার উদ্বোধন উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালিতে অংশ নেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে অনিয়ম নিয়ে প্রধানমন্ত্রীর অসন্তোষ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, দীর্ঘদিনের লুটপাটের অভ্যাস অনেকের এখনো যায়নি। তবে সবাইকে জেনে রাখতে হবে, সরকার বৃক্ষরোপণ কর্মসূচি ঘোষণা করার পর প্রধানমন্ত্রী নিজেই এর অগ্রগতি নিয়মিত তদারকি করছেন।

কুমিল্লা সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেছেন, কুমিল্লার পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষ রোপণ অভিযানে সবার অংশগ্রহণ জরুরি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, জেলা প্রশাসক রোজী আক্তার, জেলা পুলিশ সুপার আনিসুজ্জামানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন