ব্রাহ্মণবাড়িয়ায় মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার সকালে শিমরাইল কান্দি পাওয়ার হাউজ রোডে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আবু সাইদ।
এ সময় তিনি বলেন, পৌরসভা এবং জেলা প্রশাসন ডেঙ্গুর লার্ভা নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার অংশ হিসেবে প্রতি শনিবার অভিযান চালাবো। অনেকে খোলা জায়গায় অথবা ড্রেনে ময়লা ফেলে দিচ্ছে। সবাই যদি তার মতো করে যেখানে সেখানে রাস্তা ঘাটে ময়লা ফেলে অপরিষ্কার নোংরা করে রাখে সেক্ষেত্রে ময়লা ব্যবস্থাপনা অনেক কঠিন হয়ে যায়। সবার প্রতি নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলার আহবান থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্রশাসক শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রঞ্জন চন্দ্র দে, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আল আমিন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমনসহ আরো অনেকে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

