রামগঞ্জে ইয়াবাসহ যুবদল কর্মী আটক

রামগঞ্জে ইয়াবাসহ যুবদল কর্মী আটক

লক্ষ্মীপুরের রামগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে ৫৮ ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল হোসেন বাবলু (৩৮) নামের এক যুবদল কর্মীকে আটক করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (১ জুলাই) রাত ২টায় রামগঞ্জ উপজেলার ১০ নম্বর ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামের ফকির মোহাম্মদের বাড়িতে অভিযান চালিয়ে সেনাবাহিনীর একটি টিম তাকে আটক করে ।

বিজ্ঞাপন

পরবর্তীতে তাকে রামগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে ৷ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে । বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

বাবলু উপজেলার নান্দিয়ারা গ্রামের মৃত মফিজুল হকের ছেলে। তিনি বিএনপির অঙ্গসংগঠন যুবদলের একজন সক্রিয় কর্মী দাবি করেছেন দলীয় লোকজন।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, বাবলুকে ৫৮ ইয়াবা ট্যাবরেটসহ সেনাবাহিনী আটক করে রামগঞ্জ থানায় সোপর্দ করে, পরবর্তীতে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন