কুমিল্লা-৬ (কুমিল্লা মহানগর, কুমিল্লা সেনানিবাস, কুমিল্লা সদর ও সদর দক্ষিণ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা টাউন হল মাঠে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে নির্বাচনি ইশতেহার উপস্থাপন করেন কুমিল্লা মহানগর নায়েবে আমির মোছলেহ উদ্দিন।
১৭ দফা ইশতেহার প্রথমে কুমিলা বিভাগ বাস্তবায়নের পরিকল্পনার কথা বলা হয়।
এছাড়াও আধুনিক নগরায়ন, কুমিল্লা বিমান বন্দর চালু, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন, ঢাকার সাথে সরাসরি রেলপথ, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য খাতে গুরুত্ব, যোগাযোগ উন্নয়ন, বেকারত্ব নিরসন, কৃষক ও শ্রমিক জীবন মানোন্নয়নে ,নারী শিশু, প্রবাসী, গণমাধ্যম ও ধর্মীয় সম্প্রীতির কথা উল্লেখ করা হয় ইশতেহারে।
ইশতেহার শেষে সাধারণ জনতার প্রশ্নের উত্তর দেন কাজী দ্বীন মোহাম্মদ। ১৭টি বিষয় চিহ্নিত করে ন্যায় ও ইনসাফের কুমিল্লা গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
এসময় বক্তব্য রাখেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসনাত বাবুল, ন্যাশনাল ডক্টরস ফোরাম কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ডা: মুজিবুর রহমান,কুমিল্লা সেন্ট্রাল মেডিক্যাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব নুর উদ্দীন আহমেদ, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, কুমিল্লা মহানগর শিবির সভাপতি হাছান আহমেদ, সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া,এনসিপির কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান,ইঞ্জিনিয়ার সাঈদুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহাবুবুর রহমান।
ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে ১১ দলীয় জোটের নেতাকর্মীসহ সাধারণ জনতা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

