ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াতের প্রার্থী আতাউর রহমান সরকার

ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে জামায়াতের প্রার্থী আতাউর রহমান সরকার

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া- ৪ (কসবা- আখাউড়া) আসনে জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার। শনিবার ব্রাক্ষণবাড়িয়ায় এক ইউনিয়ন ও দায়িত্বশীল সমাবেশে দলের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করেন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছু’ম।

সাবেক এই ছাত্রনেতা বর্তমানে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের কর্মপরিষদ সদস্য ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মকান্ডের পাশাপাশি লেখালেখি, সাংবাদিকতা ও সমাজ সেবায় অবদান রাখছেন তিনি।

বিজ্ঞাপন

তিনি কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে অনার্স-মাস্টার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট গ্র‍্যাজুয়েশন সম্পন্ন করে সাংবাদিকতা পেশায় নিজেকে নিয়োজিত করেন। বর্তমানে একটি নিউজ পোর্টালের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আসন্ন নির্বাচনে জামায়াত তাকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় পর্যায়ে দলীয় নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ- উদ্দীপনার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন