আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

জেলা প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯
ছবি: আমার দেশ।

রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ির কলাবাগান নামক এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে প্রধান সড়কের ওপর উল্টে যায়। এতে অন্তত ১৯ জন আহত হয়েছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবসিক মেডিকেল অফিসার ডা. শওকত আকবর আহতের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গুরুত্বর একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার সময় এই দুর্ঘটনা ঘটে। তারা জানায়, রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদর থেকে ভেতরে ও ছাদে অন্তত ৫০-৬০ জন যাত্রী নিয়ে চট্টগ্রামগামী একটি বাস (যার নাম্বার চট্টমেট্টো-জ-১১-০১০৪) সাপছড়ির কলাবাগান এলাকায় পৌছুলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপরে ডান দিকে উল্টে যায়।

এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা কমবেশি সকলেই আহত হয়। আহতরা গাড়ির কাঁচ ভেঙে বের হয়ে যায়। এসময় গাড়ির সুপারভাইজার মাথায় ও পায়ে এবং ড্রাইভার পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই ফায়ারসার্ভিস ও স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে।

এ সময় সাময়িকভাবে সড়কে যান-বাহন চলাচল বন্ধ থাকলেও পরবর্তীতে বেলা দেড়টা থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...