ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস খাদে পড়ে নিহত ৪

উপজেলা প্রতিনিধি, সরাইল (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বাস খাদে পড়ে নিহত ৪

ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বৈষমরাও এলাকায় বাস খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত অন্তত ৪০ জনকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া, সরাইল ও আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

সরেজমিনে দেখা গেছে, হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী দিগন্ত পরিবহনের একটি বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং নিহত-আহতের সঠিক সংখ্যা উদ্ধার অভিযান শেষে জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন