আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোটারদের হুমকি

তলবের জবাব দিলেন মঞ্জুরুল আহসান মুন্সী

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

তলবের জবাব দিলেন মঞ্জুরুল আহসান মুন্সী

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ঋণখেলাপির কারণে প্রার্থিতা হারানো সাবেক বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির তলবের জবাব দিয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে আইনজীবীদের নিয়ে লিখিত বক্তব্যসহ কুমিল্লা-৪ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির সভাপতি জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুমের কাছে তিনি ব্যাখ্যা প্রদান করেন।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলাম লিখিত অভিযোগের মাধ্যমে বিষয়টি কমিটির নজরে আনেন। অভিযোগে উল্লেখ করা হয় মঞ্জুরুল আহসান মুন্সী ভোটারদের উদ্দেশে বক্তব্যে বলেন যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব। এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

ঘটনার প্রেক্ষিতে মঙ্গলবার রাতে বিএনপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। ঋণখেলাপির অভিযোগে তাঁর প্রার্থিতা নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। পরবর্তীতে আদালতের আদেশে তাঁর প্রার্থিতা বাতিল হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন