জিয়াউর রহমান এদেশের মানুষকে উন্নয়নের পথ দেখিয়েছেন: পরিবেশমন্ত্রী

জেলা প্রতিনিধি, ফেনী

জিয়াউর রহমান এদেশের মানুষকে উন্নয়নের পথ দেখিয়েছেন: পরিবেশমন্ত্রী

বিএনপির ভাইস চেয়ারম্যান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমান এদেশের মানুষকে উন্নয়নের পথ দেখিয়েছেন। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। জিয়াউর রহমানের মত মানুষ পেয়ে বাংলাদেশ সত্যিই গর্বিত।

জিয়াউর রহমানের পর বাংলাদেশের গণমানুষের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এদেশের মানুষের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। কিন্তু মাঝখানে বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে নিয়েছিল। এদেশের মানুষদের জিম্মি করে দুঃশাসন চালিয়েছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন

রোববার (৩১ মে) বিকেলে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে ফেনীর সোনাগাজী উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় পৌর মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলুর সভাপতিত্বে সদস্য সচিব সৈয়দ আলম ভূঞার সঞ্চালনায় উক্ত সভায় আরো বক্তব্য রাখেন, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সোনাগাজী পৌর বিএনপির সদস্য সচিব নিজাম উদ্দিন, ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাহ উদ্দিন মামুন, সোনাগাজী উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদাউস মিতা, নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহির, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন প্রমুখ।

আলোচনা সভা শেষে প্রায় ৪ হাজার গরীব-দুঃস্থ লোকের মাঝে খাবার ও বস্ত্র বিতরণ করা হয়।

এছাড়া শহীদ জিয়া ও বেগম জিয়ার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মাও. মোশাররফ হোসেন।

এএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...