আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রামগঞ্জ বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

রামগঞ্জ বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাত্র ৫ টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই খোরশেদ আলমের বিরুদ্ধে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর মোহাম্মদ আলী বাড়ি উরফে লেদির ভাগো বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের স্ত্রী জানান, পারিবারিক যৌথ বিদ্যুৎ বিলের ৫ টাকার লেনদেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে আলমগীর হোসেন দোকানে গেলে সেখানে খোরশেদ আলমের সঙ্গে তার হাতাহাতি হয়। একপর্যায়ে আলমগীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, দুই ভাইয়ের ঝগড়ায় ছোট ভাই মারা গিয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। লিখিত অভিযোগ পেলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...