আগস্ট বিপ্লবে ছাত্রদের উপর হামলার হোতা

নোয়াখালীর যুবলীগ নেতা রাহুল অস্ত্রসহ আটক

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর যুবলীগ নেতা রাহুল  অস্ত্রসহ  আটক

জুলাই-আগস্ট বিপ্লবে ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার হোতা, নোয়াখালী জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-ধারণ সম্পাদক পাহ্ন নাথ রাহুল (৩৯) কে অস্ত্রসহ আটক করেছে সুধারাম মডেল থানা পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে নোয়াখালী পৌরসভার ২ নম্বর মাস্টার পাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পুলিশ রাহুলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত পাহ্ন নাথ রাহুল নোয়াখালী পৌরসভার মাস্টার পাড়া এলাকার মৃত সুকমার নাথের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া “অপরাজিতা" ভবনের ৩য় তলায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি ইউএসএ’র তৈরী পিস্তল ও ১ টি ম্যাগাজিন উদ্ধার করেছে। এ বাসায় তিনি ভাড়ায় থাকত। যদিও তিনি একই এলাকার স্থায়ী বাসিন্দা।

বিএনপির একটি সূত্র অভিযোগ করেছে জুলাই-আগস্ট বিপ্লবের সময় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর বিভিন্ন সময় সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিয়েছে যুবলীগ নেতা রাহুল। অভিযোগ রয়েছে তিনি মাদক সেবন ও বিক্রির সাথে জড়িত। রাহুল জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্টর অনুসারী।

এ ঘটনায় সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম জানান, গ্রেফতার রাহুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন