ঋণ দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে উধাও

ঋণ দেওয়ার প্রলোভনে লাখ লাখ টাকা হাতিয়ে উধাও

চট্টগ্রামের বাঁশখালীতে ঋণ দেওয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে উধাও একদল প্রতারকচক্র।

শুক্রবার প্রতারণার শিকার লোকজন থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। 

বিজ্ঞাপন

মাত্র ১০ হাজার টাকা জমা দিলেই সহজ শর্তে ঋণ পাবেন এক লাখ টাকা। আর তা পরিশোধ করতে পারবেন দুই বছর ধরে।’ এমন নানা প্রলোভন দেখিয়ে কয়েকশ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে উধাও হয়েছে একটি চক্র। ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌর সদর জলদী আশকরিয়া সড়কে।

বাঁশখালী থানার ওসি তদন্ত সুধাংশু শেখর হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন