কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় পাওনা টাকা চাওয়ায় বন্ধুর হাতে বন্ধু খুন হয়েছে। এ ঘটনায় স্থানীয়রা ঘাতক শামিম ও তার মা -বোনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার লরাবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হামিদ (১৭) ওই এলাকার আবুল কালামের ছেলে।।
স্থানীয় চেয়ারম্যান আলমগীর তাজ জনি প্রত্যক্ষদর্শীদের বরাতে জানান, হামিদ ও শামিম দুজন প্রতিবেশী ও বন্ধু। হামিদ পেশায় মোবাইল মেকার এবং শামিম টমটম চালক। ঘটনার দিন সকালে শামিমের কাছে পাওনা টাকা চায় হামিদ। এসময় তাদের মধে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হামিদের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায় শামিম। পরে স্থানীয়রা ধাওয়া করে শামিম ও তার মা-বোনকে ঘরে আটকে রাখে।
ঘটনার সংবাদ পেয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এ টি এম সিফাতুল মাজদার তাদেরকে আটক করে থানায় নিয়ে যান। হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেন করেন বলে জানান।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

