মেঘনায় জেলের জালে ২৫ কেজির কোরাল

মেঘনায় জেলের জালে ২৫ কেজির কোরাল

নোয়াখালীর হাতিয়া উপজেলায় মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৫ কেজির কোরাল। জেলে আশ্রাফ মাঝির জালে এ মাছ ধরা পড়ে। রোববার সন্ধ্যায় তিনি এ মাছ নিয়ে উপজেরার চরকিং ইউনিয়নের চর বগুলা মাছ ঘাটে ফিরে আসলে ভিড় করেন উৎসুক মানুষজন।

বিজ্ঞাপন

আশ্রাফ মাঝি জানান, প্রতিদিনের মতোই নদীতে জাল ফেলি। বিকেলে জাল তুলতেই কোরাল মাছ দেখতে পাই। পরে দড়ি দিয়ে বেঁধে মাছটি ট্রলারে করে তীরে নিয়ে আসি।

স্থানীয়রা জানান, আশ্রাফ মাঝি প্রতিদিনের ন্যায় ওই দিন সকালে মেঘনা নদীতে মাছ ধরতে গেলে তার জালে বিশাল এই মাছটি ধরা পড়ে। পরে চরবগুলা ঘাটের মনির মেম্বারের গদিতে মাছটি নিলামে তোলা হলে এক ব্যবসায়ী ১ হাজার ৬০ টাকা টাকা কেজি দরে মোট ২৬ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান আমার দেশকে বলেন, নদী ও সাগরে নানা প্রজাতির মাছ পাওয়া যায়। তবে সবসময় এত বড় মাছ ধরা পড়ে না। সরকারের সফল মাছ ধরার কার্যক্রম বাস্তবায়নের কারণেই এখন জেলেদের জালে এমন মূল্যবান মাছ ধরা পড়ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন