৯ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে গেলো মহানগর এক্সপ্রেস

৯ ঘণ্টা পর ব্রাহ্মণবাড়িয়া ছেড়ে গেলো মহানগর এক্সপ্রেস

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেছে মহানগর এক্সপ্রেস। এরআগে শনিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে রেলস্টেশনে লাইনচ্যুত হয়।

বিজ্ঞাপন

রোববার সকাল ৯টার দিকে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত বগি সরিয়ে নেয়ার পর চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায় মহানগর এক্সপ্রেস। এরপর একই গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় তুর্ণা নিশিথা এক্সপ্রেস। দুর্ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের স্টেশনের এক নং রেললাইন দিয়ে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকায় অন্যান্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় কিছুটা সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার জসিম উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধার কাজ শেষ হলেও ক্ষতিগ্রস্থ বগিটি উদ্ধার কাজ চলছে। ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা সময় লাগবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন