সরাইলে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে উপচেপড়া দর্শক

সরাইলে ঐতিহ্যবাহী লাঠিখেলা দেখতে উপচেপড়া দর্শক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত হয়েছে। লোকজ এ খেলাকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় ।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেল ৫টায় নোয়াগাঁও পূর্বপাড়ায় এ লাঠিখেলার আয়োজন করে স্থানীয়রা।

লাঠিখেলায় অংশ নেওয়া খেলোয়াড়েরা বিভিন্ন কসরত ও নান্দনিক কৌশল প্রদর্শন করেন। তাদের দুর্দান্ত নৈপুণ্যে দর্শকদের ব্যাপক আনন্দ দেয়। করতালি ও হর্ষধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

আয়োজকরা বলেন, একসময় গ্রামবাংলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক উৎসবের অন্যতম আকর্ষণ ছিল লাঠিখেলা। আধুনিকতার ছোঁয়া ও নানা বিনোদনের প্রভাবে এ ধরনের লোকজ খেলাধুলা প্রায় বিলুপ্তির পথে। নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য আহসান উদ্দিন খান শিপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মারাজ আলী মেম্বার। উপস্থিত ছিলেন আহসানুল হক মৃধা, যুবদল নেতা নান্নু মিয়া, সাবেক ছাত্রনেতা সোহাগ মিয়া, নারী ইউপি সদস্য নাদিরা বেগম, লায়েছ মিয়া, জামাল মিয়া, দুলাল মিয়া, ছৈয়দ হোসেন, যুবদল নেতা উজ্জ্বল মিয়া ও ছাত্রদল নেতা রুবেল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোর্শেদ জামান জালাল।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন