প্রতিবন্ধী যুবককে জামায়াতের আর্থিক সহায়তা

জেলা প্রতিনিধি, ফেনী

প্রতিবন্ধী যুবককে জামায়াতের আর্থিক সহায়তা

ফেনীর দাগনভূঞায় প্রতিবন্ধী যুবক মফিজুর রহমানকে স্বাবলম্বী করতে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকালে ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক তার হাতে এ অনুদান তুলে দেন।

বিজ্ঞাপন

জানা যায়, প্রতিবন্ধী মফিজুর রহমান দাগনভূঞা উপজেলার উত্তর আলিপুর গ্রামের দারবক্স ভূঞা বাড়ির বাসিন্দা। একই গ্রামের তিনটেক নামক স্থানে তার হাতে একটি দোকান দিয়ে ব্যবসা করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে পুঁজি হিসেবে টাকাগুলো তুলে দেওয়া হয়।

ডা. ফখরুদ্দিন মানিক বলেন, প্রতিবন্ধকতা কোনো অভিশাপ নয়। মফিজুর রহমান ফাজিল পাস করে সমাজের আর ১০টা মানুষের মতো ভিক্ষাবৃত্তি বা অন্যের ওপর নির্ভরশীল না হয়ে নিজে কিছু করার যে উদ্যোগ নিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। জামায়াতে ইসলামী সব সময় দেশ ও জনগণের কল্যাণে এবং বিশেষ করে তরুণদের স্বাবলম্বী করতে কাজ করে যাচ্ছে। মফিজুরের মতো সংগ্রামী যুবকদের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাতুভূঞা ইউনিয়ন জামায়াতের আমির নুরুল আমিনসহ স্থানীয় জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন