জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলায় গাছ রোপণের বিকল্প নেই: জেলা প্রশাসক

চট্টগ্রাম ব্যুরো

জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবিলায় গাছ রোপণের বিকল্প নেই: জেলা প্রশাসক

চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে বাঁচতে ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তেমনি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিজ্ঞাপন

শনিবার বেলা এগারোটায় সীতাকুণ্ডের ফৌজদারহাটের সমুদ্র তীরবর্তী ডিসি পার্কে সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, প্রধান তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছেন। এই ১০ হাজার গাছ লাগানোর কর্মসূচি সেই বৃহৎ লক্ষ্য বাস্তবায়নের একটি অংশ হিসেবে কাজ করবে।

তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে শুধু গাছ লাগানোই নয়, বরং সাধারণ মানুষের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির বার্তাও পৌঁছে দেওয়া হচ্ছে। একই সাথে ডিসি পার্ককে একটি পরিবেশবান্ধব পর্যটন কেন্দ্রে রূপান্তরের লক্ষ্য নিয়ে কাজ করছে জেলা প্রশাসন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ফখরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন। জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে ডিসি পার্কে ১০ সহস্রাধিক বৃক্ষরোপণ কর্মসূচি নেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন