বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

কুমিল্লা প্রতিনিধি

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

কুমিল্লায় গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর সঞ্জয় সিকদার আসামি ধরার কথা বলে বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বাদীর বোন সুমি আক্তার এমন অভিযোগ জানিয়েছেন।

বিজ্ঞাপন

কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাশিকারা সরকার বাড়িতে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ধারালো দা দিয়ে কুপিয়ে চারজনকে গুরুতর আহত করার অভিযোগে আহত রুবি আক্তার আদালতে মামলা দায়ের করেন। ওই মামলার আসামি ধরতে ডিবি পুশিশের ওই এএসআই তার কাছে থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠেছে।

মামলার বাদী রুবি আক্তারের বোন সুমি জানান, গত ৪ মে কুমিল্লার আদালতে আমার বোন রুবি আক্তার মামলা দায়ের করেন। ওই মামলার তদন্তকারী কর্মকর্তা কুমিল্লা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর সঞ্জয় সিকদার একদিন আমাদের বাড়িতে যায় । ঐদিন আমরা তাকে দুই হাজার টাকা দিয়েছিলাম। তিনি কয়েকদিন পর সোহাগ ( শিবু) এর নাম্বার দিয়ে বলে উনার সাথে যোগাযোগ করুন। সোহাগ ( শিবু) দুই দিনের মধ্যে আসামি ধরিয়ে দিতে ৫০ হাজার টাকা চায়। তারপর আমি ও আমার বাবা গফুর মিয়া লোন করে ৪০ হাজার টাকা দিয়েছি। দেড় মাস ধরে অতিবাহিত হলেও তিনি আসামি ধরছেন না।

এ বিষয়ে জানতে চাইলে কুমিল্লা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর সঞ্জয় সিকদার বলেন, সোহাগ (শিবুকে) আপনার কাছে পাঠাচ্ছি। সে আপনার সাথে দেখা করে কথা বলবে । আমি কুমিল্লা আদালতে জরুরী কাজে আছি ।

কত টাকা নিয়েছেন জানতে চাইলে সোহাগ (শিবু) বলেন, খাতায় লেখা আছে স্যারের( সঞ্জয় সিকদার) কাছে।

কুমিল্লা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহআলম শামসুল দৈনিক আমার দেশকে বলেন, ভুক্তভোগী পরিবারকে বুধবার সকালে আমার অফিস আসতে বলেন । এমন কাজ করে থাকলে ব্যবস্থা নেয়া হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...