আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে কবিশেখর-তানজিনা

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন, নেতৃত্বে কবিশেখর-তানজিনা
ছবি: আমার দেশ

চট্টগ্রামের সবচেয়ে পুরোনো যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত (পটিয়া চৌকি আদালত) পটিয়া আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির কার্যালয়ে তিনটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তানজিনা জাহান, সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমদাদ উল্লাহ চৌধুরী এবং পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট কামাল হোসেন নির্বাচিত হন।

নির্বাচন শেষে মুখ্য নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট কাজী জসিম উদ্দীন বিজয়ীদের নাম ঘোষণা করেন। সভাপতিসহ আটটি পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ায় এসব পদে নির্বাচন হয়নি।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশন জানায়, দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির সদস্যরা ভোট প্রদান করেন এবং সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়। ফলাফলে সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট তানজিনা জাহান ১০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সামশুল আলম পেয়েছেন ৬৩ ভোট। সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট এমদাদ উল্লাহ চৌধুরী ৮৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সাদেক হোসেন। পাঠাগার সম্পাদক পদে অ্যাডভোকেট কামাল হোসেন ৯১ ভোট পেয়ে নির্বাচিত হন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরিফুর রহমান রিয়াদ ৭৪ ভোট পান। এর আগে সভাপতি পদে কবিশেখর নাথ, সহসভাপতি পদে মো. কামাল উদ্দীন, অর্থ সম্পাদক পদে মো. সালা উদ্দীন, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক পদে শাহীনা আক্তার, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সিরাজুল ইসলাম এবং তিনটি কার্যকরী সদস্য পদে আরমান ইসলাম, রাজু দাশ ও এস এম রফিকুল আলম ওসমানী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এসব পদে নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

ফলাফল ঘোষণাকালে মুখ্য নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী কাজী জসিম উদ্দীন বলেন, সারা দিন উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আইনজীবীরা তাদের ভোটাধিকার সুন্দর পরিবেশে প্রয়োগ করেছেন এবং নির্বাচন সফলভাবে সম্পন্ন করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

আগামী ১ এপ্রিল সমিতির কার্যালয়ে নবনির্বাচিতদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। নবনির্বাচিত পটিয়া আইনজীবী সমিতির নেতারা আইনজীবীদের স্বার্থে সবার পরামর্শ নিয়ে কাজ করবেন এবং সমস্যাগুলো চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। তারা সমিতির সব সদস্যের সহযোগিতা কামনা করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...