আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদপুরে নির্বাচনি জনসভায় হাবিবুন নবী খান

হাসিনার মতো মানুষ হত্যা করে বিএনপি ক্ষমতায় থাকবে না

জেলা প্রতিনিধি, চাঁদপুর

হাসিনার মতো মানুষ হত্যা করে বিএনপি ক্ষমতায় থাকবে না
ছবি: আমার দেশ।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি। জনগণ তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে। জনগণ বিএনপিকে দেখেছে। তারেক রহমান যদি প্রধানমন্ত্রী হয় এবং বিএনপি ক্ষমতায় যায় তাহেল তিনি ক্ষমতা ছাড়ার পথ বন্ধ করবেন না। শেখ হাসিনার মতো মানুষ হত্যা করে বিএনপি ক্ষমতায় থাকবে না, তা এদেশের মানুষ জানেন।

বিজ্ঞাপন

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, যেদিন এই দেশের জনগণ বলবে আমরা তারেক রহমানের নেতৃত্ব পছন্দ করিনা, সেদিন থেকে তিনি জনতার ক্ষমতা জনতার হাতে দিয়ে চলে আসবেন। তিনি ক্ষমতার দরজা বন্ধ করবেন না।

তিনি আরো বলেন, যারা বিএনপির নামে গিবত বলে বেড়াচ্ছে,তারা দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। আমাদের প্রিয় নবী কী কোনদিন জান্নাতের টিকিট বিক্রি করেছেন? তারা কত বড় ভন্ড ও প্রতারক।

এই নেতা বলেন, ১৭ বছর চাঁদপুরবাসীর মনের আশা পূরণ হয়নি। চাঁদপুর ধানের শীষের ঘাটি। বহুদিন পর সে সুযোগ এসেছে। আপনারা কী ধানের শীষের ইতিহাস জানেন? এই মার্কা মজলুম জননেতা মাওলানা ভাসানী জিয়াউর রহমানের হাতে তুলে দিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবার পরীক্ষীত নেতাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন।

জনসভায় প্রধান বক্তার বক্তব্যে দেন বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি উপস্থিত সকলের কাছে ধানের শীষ মার্কায় ভোট চান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জমিয়তে ইসলাম জেলা শাখার সভাপতি মূফতি সিরাজুল ইসলাম, জেলা গনফোরামের সভাপতি অ্যাড. সেলিম আকবর, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম মিয়াজী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এসএম কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন