টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

চট্টগ্রাম ব্যুরো

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিজেএ)-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে এনটিভির সিনিয়র ভিডিও জার্নালিস্ট এনামুল হক এবং সাধারণ সম্পাদক হিসেবে সময় টেলিভিশনের সিনিয়র ভিডিও জার্নালিস্ট মো. আশরাফুল আলম চৌধুরী মামুন নির্বাচিত হয়েছেন।

বুধবার রাতে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মহসিন চৌধুরী আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন হাসান মকুল ও অনুপম শীল।

বিজ্ঞাপন

নবনির্বাচিত ২০২৬-২০২৮ মেয়াদের কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে সনজিব দে বাবু, সহ-সম্পাদক বাসু দেব, অর্থ সম্পাদক পারভেজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইমুন আল মুরাদ এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মো. নাজিম উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রবিউল হোসেন টিপু, জহিরুল ইসলাম ও মো. নাজিম উদ্দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...