আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু
ছবি: আমার দেশ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। ওই সময় মোটরসাইকেলটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ঘাতক ট্রাকটিও মহাসড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

শুক্রবার রাত ৮টার দিকে মহাসড়কের চকরিয়া উপজেলার নলবিলা এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের উত্তর বরইতলী গ্রামের নুরুল হোসেন (৪৫) ও তার ছেলে শামীম হোসেন (১২)।

চকরিয়ার বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল আমিন মর্মান্তিক এ দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৮টার দিকে বাবা নুরুল হোসেন ও ছেলে শামীম বরইতলী থেকে চিরিঙ্গা বাজারে যাচ্ছিলেন মোটরসাইকেলে। ওই সময় তাদের বহনকারি মোটরসাইকেলটি কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া নলবিলা এলাকায় পৌঁছালে দ্রুতগামী ট্রাকের সঙ্গে মুখোমুখি পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন তারা দুজন।

এ সময় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি বলেন, দুর্ঘটনার শিকার গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পলাতক রয়েছেন।

এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন