ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে বিজিবি

ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ’র পক্ষ থেকে ডিম ভূনাসহ সবজি, ডাল, খিচুড়ি এবং পানি বিতরণ করা হয়েছে। 

বুধবার (০৯ জুলাই) জেলার পরশুরাম উপজেলার চিতলিয়া ইউনিয়নের ধনীকুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আশ্রিত ২০০ মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজিবির কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল মো. রেজাউল কবির, পিজিবিএম'র উপস্থিতিতে এসময় আরও উপস্থিত ছিলেন ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন