ঈদুল ফিতরের মোনাজাতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার আকুতি

ঈদুল ফিতরের মোনাজাতে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরার আকুতি

কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পাসে ঈদুল ফিতরের মোনাজাতে মিয়ানমারে ফেরার আকুতি জানিয়েছেন রোহিঙ্গারা। সোমবার সকালে মোনাজাত শেষে তারা কোলাকুলি করেন। ৫ নং ক্যাম্পের একটি মসজিদের খতিব মোহাম্মদ অলিউল্লাহ ঈদ মোনাজাতে প্রাণভরে দোয়া করেন বাংলাদেশের জন্য এবং দেশে ফেরার স্বপ্ন বাস্তবায়নের জন্য।

বিজ্ঞাপন

অলিউল্লাহর ভাষায়, ‘ইনশাআল্লাহ আইদ্দে বছর আরা আরকানত ঈদ গইজ্জুম, বাংলাদেশ আরাল্লাই যেগিন গইজ্জে আজীবন রোহিঙ্গা অক্কল মনত রাখিবো।’

থাইংখালীর হাকিমপাড়া ক্যাম্পের রোহিঙ্গা শিশু আছমতারা ঘুড়ি উড়িয়ে উড়িয়ে জানান, আমি আমার দেশ মিয়ানমারে দেখিনি৷ এখানে জন্ম তবে আমার দেশে ফিরতে চাই৷ এখানে আমার ভালো লাগছে না৷ মা-বাবাও একই কথা বলে থাকেন বলে জানান তিনি৷

রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক (পুলিশ সুপার) খন্দকার ফজলে রাব্বি জানান, ঈদকে কেন্দ্র করে উখিয়া ও টেকনাফের ৩৩টি ক্যাম্পে নিরাপত্তা জোরদার বাড়ানো হয়েছে৷ যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে বাড়ানো হয়েছে টহল ও তল্লাশি কার্যক্রম, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন