ঈদগাঁওয়ে ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ

ঈদগাঁওয়ে ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ

কক্সবাজারের ঈদগাঁওয়ে ফুটপাত থেকে অবৈধ দোকান ও হকার উচ্ছেদে অভিযান চালিয়েছে প্রশাসন। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাতকে চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঈদগাঁও বাসস্টেশন ও ডিসি সড়কে উচ্ছেদ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমার অভিযান পরিচালনা করেন। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার, পুলিশ ও আনসার বাহিনী ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ঈদগাঁও বাসস্টেশনের মহাসড়ক এবং ডিসি সড়কের আশেপাশের চলাচলের ফুটপাত কয়েক যুগ ধরে একটি বিশেষ চক্রের ছত্রছায়ায় গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকানঘর ও ভাসমান হকার দখল করে রেখে ছিল। এসব অবৈধ দোকান থেকে দৈনিক ও মাসিক হারে কোটি টাকার নীরব চাঁদাবাজি করে আসছিল চক্রটি।

অভিযানে বাধা দেওয়ায় জুনায়েদ নামে এক যুবককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মংচিংনু মারমা জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে এবং কোনোভাবেই অবৈধ দখলদারদের ছাড় দেওয়া হবে না। পুনরায় দখলের চেষ্টা করলে কঠোর আইন প্রয়োগ করা হবে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন