বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা সোমবার সকাল ১০টা থেকে পুনরায় শুরু হচ্ছে। একই সঙ্গে দেশের অন্য সব শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ সকাল ১০টায় পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, জীববিজ্ঞান প্রথম পত্র এবং ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিকেলে অনুষ্ঠিত হবে খাদ্য ও পুষ্টি প্রথম পত্রের পরীক্ষা।
গত ১৬ জুলাই বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন অবশিষ্ট সব এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। পরিস্থিতির উন্নতি হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর গত ২৩ জুলাই পরীক্ষাগুলো আজ ২৭ জুলাই থেকে পরীক্ষা পুনরায় শুরুর ঘোষণা দেওয়া হয়।
স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে প্রকাশ করা হবে।
চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে ৯৯ হাজার ৬৮৮ জন পরীক্ষার্থী ১১৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

