
সোমবার সকাল ১০টায় শুরু স্থগিত এইচএসসি পরীক্ষা
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা সোমবার সকাল ১০টা থেকে পুনরায় শুরু হচ্ছে। একই সঙ্গে দেশের অন্য সব শিক্ষা বোর্ডেও পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজ সকাল ১০টায় পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র, জীববিজ্ঞান প্রথমপত্র এব





