পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি

পটিয়ায় পুলিশ পরিচয়ে ডাকাতি

চট্টগ্রামের পটিয়ায় পুলিশ পরিচয়ে গভীর রাতে দুই প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল।

বিজ্ঞাপন

এসময় সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে যায় তারা।

রোববার রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব আজিমপুরের প্রবাসী মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ নুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রবাসী নুরুল ইসলাম রুবেল বলেন, ‘তারা প্রথমে নিজেদের পুলিশ পরিচয় দেয়। পরে আমি বুঝতে পারি, তারা ডাকাত। তাদের সঙ্গে ধস্তাধস্তি করলে আমাকে মারধর করে। তাদের সবার হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো দেশীয় অস্ত্র ছিল।’

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) যুযুৎসু যশ চাকমা বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন