নোয়াখালীতে একনলা এলজি ও কার্তুজ উদ্ধার

নোয়াখালীতে একনলা এলজি ও কার্তুজ উদ্ধার

নোয়াখালীর সোনাইমুড়ীতে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত ঘর থেকে একটি একনলা এলজি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার ভোরে সোনাইমুড়ি উপজেলার পালপাড়া হাজীবাড়ি এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও কার্টুন উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, সোনাইমুড়ী থানার একটি মামলার আসামি মাইন উদ্দিন মামুনকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ। এ সময় আসামি মামুনের বাড়ির উত্তর পাশে অবস্থিত একটি পরিত্যক্ত ঘর থেকে একটি একনলা এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তবে আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এন এম নাসিরুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজের উৎস এবং এ-সংক্রান্ত অন্যান্য বিষয় তদন্তাধীন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন