পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ দলের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার

পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ দলের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ (মূল) দলের ৩ জন সন্ত্রাসী আটক এবং একে-২২ রাইফেল ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। শনিবার দুপুর ১২টায় পার্বত্য চট্টগ্রামের গুইমারা রিজিয়নের আওতাধীন বুদংছড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

বিজ্ঞাপন

অভিযানে অস্ত্র, গোলাবারুদ এবং চাঁদাবাজির সরঞ্জামাদিসহ পাহাড়ি আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) দলের পোস্ট কালেক্টর রনেল চাকমাসহ ৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়।

জানা গেছে, বুদংছড়া এলাকায় দুপুর ১২টায় কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী দুটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় তাদের থামানোর চেষ্টা করেন সেনাসদস্যরা। সশস্ত্র সন্ত্রাসীরা সেনাসদস্যদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে তারাও পাল্টা গুলি চালায়। এতে ইউপিডিএফ (মূল) দলের সদস্য সাথোয়াই মারমা (৩২) ঘাড়ে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থল থেকে রনেল চাকমা (২৮) এবং সার্চিং মারমা ওরফে রাজু (২২) নামক দুইজনকে আটক করা হয়।

অভিযান শেষে ঘটনাস্থল থেকে ১টি একে-২২ রাইফেল (ম্যাগাজিনসহ), ৬ রাউন্ড তাজা গুলি, ১টি ফায়ারকৃত গুলির কার্তুজ এবং আনুষাঙ্গিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আহত সন্ত্রাসী সাথোয়াই মারমাকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে পুলিশি হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন। শনিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন