আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

টঙ্গীতে অনলাইন জুয়ায় হেরে আত্মহত্যা যুবকের

স্টাফ রিপোর্টার, টঙ্গী

টঙ্গীতে অনলাইন জুয়ায় হেরে আত্মহত্যা যুবকের

গাজীপুরের টঙ্গীতে ইসরাফিল (২২) এক যুবক অনলাইন জুয়ায় (ক্যাসিনো) হেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে আরিচপুর আঙ্গুরেরটেক এলাকায় এ ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

আত্মহননকারী ওই যুবক ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার বাইন্নাধলা গ্রামের হানিফ মিয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ইসরাফিল অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন। গত কয়েকদিন আগে জুয়ায় বেশকিছু টাকা হেরে যান। এরপর থেকেই বিষন্নতায় ভুগছিলেন তিনি। রোববার সকালে তার নিজ কেক্ষর সিলিং ফ্যানের সাথে গলায় রশি প্যাঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠিয়েছে।

এব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. ফরিদুল ইসলাম বলেন, ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন