স্বরাষ্ট্র সচিবের সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মতবিনিময়

স্বরাষ্ট্র সচিবের সাথে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের মতবিনিময়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি নারায়ণগঞ্জ জেলা পরিদর্শন করেন। শনিবার পরিদর্শন কালে সিনিয়র সচিব জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে "গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ " কর্মসূচির আওতায় একটি হলুদ ক্যাসিয়া গাছ রোপন করেন।

জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে নারায়ণগঞ্জ জেলার সকল সরকারি দপ্তর প্রধান ও আইন-শৃঙ্খলা বাহিনীর উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সভায় তিনি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রাণের বিনিময়ে এদেশের মানুষ ফ্যাসিবাদ ও দুঃশাসন থেকে মুক্তি পেয়েছে। তিনি জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিবর্তিত পরিস্থিতিতে সরকারি কর্মকর্তাদের জুলাই অভ্যুত্থানের তরুণদের আদর্শ ধারণ করে সততা, নৈতিকতা, মানবিকতা ও দেশের প্রতি দায়িত্ববোধ থেকে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। জেলা প্রশাসক তাকে " গ্রীন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ " এর একটি ক্রেস্ট উপহার হিসেবে তুলে দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন