শেখ হাসিনার নির্বাচনি এলাকায় গণঅধিকারের শোডাউন

শেখ হাসিনার নির্বাচনি এলাকায় গণঅধিকারের শোডাউন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকায় শোডাউন করেছে গণঅধিকার পরিষদ। রোববার সকাল ১১টায় উপজেলার তারাশী বাসস্ট্যান্ড থেকে গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া বাসুর নেতৃত্বে এ শোডাউন বের করা হয়। শতাধিক মোটরসাইকেল, অর্ধশত মাহিন্দ্র ও অটোরিকশা নিয়ে এতে অংশ নেয়।

এরপর তারা উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান ঘুরে উপজেলা পরিষদ চত্বরে পথসভা করেন।

বিজ্ঞাপন

এ সময় গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রনি, গোপালগঞ্জ জেলা কমিটির যুগ্ম আহবায়ক নেয়ামুল হক নয়ন, উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া, যুগ্ম আহবায়ক জালাল দাড়িয়া, গোপালগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম বক্তব্য রাখেন।

ঢাকা মহানগর উত্তরের প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজী রনি বলেন, খুব শীঘ্রই গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) নির্বাচনি এলাকা গণ অধিকার পরিষদের শক্ত ঘাটিতে পরিণত হবে। আমরা সেই লক্ষে কাজ করে যাচ্ছি।

গণঅধিকার পরিষদ কোটালীপাড়া উপজেলা শাখার আহবায়ক আবুল বাশার দাড়িয়া বলেন, গণ মানুষের দল হচ্ছে গণঅধিকার পরিষদ। তাই কোন সাধারণ মানুষকে হামলা বা মামলা দিয়ে হয়রানি করতে দিবো না। যদি কোন মানুষকে অহেতুক হয়রানি করা হয় তাহলে সাধারণ জনগণকে সাথে নিয়ে কঠোর হস্তে প্রতিরোধ করা হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন