তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলের মাঠ, দিশেহারা কৃষক

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

তলিয়ে যাচ্ছে বিস্তীর্ণ ফসলের মাঠ, দিশেহারা কৃষক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পানিতে বিস্তীর্ণ ফসলের মাঠ তলিয়ে যাওয়ায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় একাধিক সূত্র জানায়, ৪ দিনের বৃষ্টিপাত ও উত্তরাঞ্চল থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার নিচু এলাকাগুলো (বিল) বৃষ্টির পানিতে ডুবে যাচ্ছে। ইরি-বোরো মৌসুমের শুরুতেই এমন বিপর্যয়ে কৃষকরা তাদের কাঁচা, আধা পাকা ধানগুলো কেটে আনতে বাধ্য হচ্ছে। আবার কারো জমির ধান পানিতে তলিয়ে যাচ্ছে।

রশিদপুর গ্রামের কৃষক আব্দুল মালেক বলেন, আমার প্রায় দুই বিঘা জমির ধান পানির নিচে চলে গেছে। এখন পানি কমার অপেক্ষায় আছি, না হলে সব ধান নষ্ট হয়ে যাবে।

মেদী আশুলাই গ্রামের মোস্তফা জানান, বৃষ্টির পানিতে ক্ষেত ডুবে যাচ্ছে এমন অবস্থায় বাধ্য হয়ে আধা পাকাধান কেটে ঘরে তুলেছি।

উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান বলেন, আমরা বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছি। কৃষকদের দ্রুত ধান কাটার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...