আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের বাড়ি ভাঙচুর করে আগুন দিয়েছে জনতা। শুক্রবার সন্ধ্যায়ও বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার সকাল থেকে আনাগোনা চলছিলো ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায় আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের বাড়ি ভাঙচুর করা হতে পারে। বেলা বাড়ার সাথে সাথে দুপর ২টার দিকে প্রায় একশ’ থেকে দেড়শ’ লোক মিছিল সহকারে মিছিল করে সেখানে গিয়ে ভাঙচুর চালায়। এ সময় অনেকের হাতে হাতুড়ি ও হ্যামার দেখা গেছে। ঘটনাস্থলে আলাদা আলাদা দলবদ্ধ হয়ে ভাঙচুর চলছিল।
দুর্বৃত্তরা সেখানে পোঁছে প্রথমে বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে দোতলা দৃষ্টিনন্দন ডুপ্লেক্স বাড়িটি ব্যাপক ভাংচুর করে ব্যাপক লুটপাট চালায়। পাশের টীনশীট বিল্ডিংও ভাংচুর করে পুরোপুরি ধ্বংসস্তুপে পরিণত।
আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

