মাদারীপুরের ডাসারে শাওন তালুকদার নামে ১৮ বছর বয়সী এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কমলাপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
নিহত শাওন উপজেলার ছালাম তালুকদারের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
স্থানীয়রা জানায়, রাতে বাড়ি ফেরেননি শাওন। সকালে খুঁজতে বের হন বাবা-মা। একপর্যায়ে বাড়ির পাশের একটি বাগানে হিজল গাছে তার লাশ ঝুলতে দেখেন তারা।
ডাসার থানার ওসি আব্দুল বারিক বলেন, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিল বলে জানিয়েছেন স্বজনরা। এ ঘটনায় কোনো অভিযোগ পাইনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

