আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বসতবাড়ি থেকে ২৮ ব্যারেল তেল উদ্ধার, আটক ১

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

বসতবাড়ি থেকে ২৮ ব্যারেল তেল উদ্ধার, আটক ১

মাদারীপুরের শিবচরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে বসতবাড়ি ও দোকান থেকে ২৮ ব্যারেল তেল উদ্ধার করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা। এ সময় একজনকে আটক করা হয়। পরে জব্দ করা তেল স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হয়।

মঙ্গলবার শিবচরের বাশকান্দি ইউনিয়নের শেখপুর বাজারে তেল মজুতের অভিযোগে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় শেখপুর বাজারের ব্যবসায়ী রোকন মিয়া ও তনাই মোল্লার নামের দুজনের সংশ্লিষ্ট গুদাম ও দোকানে তল্লাশি চালিয়ে ২৮ ব্যারেল তেল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

জানা যায়, শেখপুর বাজারে দীর্ঘদিন ধরে একটি চক্র তেলের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার আশায় বিপুল পরিমাণ তেল মজুত করে আসছিল। এতে সাধারণ ক্রেতা ও কৃষকদের মধ্যে চরম অসন্তোষ সৃষ্টি হয়। বিষয়টি প্রশাসনকে জানানো হলে দ্রুত অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অভিযানে শেখপুর বাজারের রোকন মিয়া ও তনাই মোল্লার সংশ্লিষ্ট গুদাম ও দোকানে তল্লাশি চালিয়ে তেল অবৈধভাবে মজুত করে রাখার প্রমাণ পাওয়া যায়। এ সময় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাইখা সুলতানা বলেন, কেউ যদি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ানোর চেষ্টা করে, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা বাজার নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখব। তেলের ব্যবহার স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অসাধু মজুতকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...