আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মৌচাকের ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত

উপজেলা প্রতিনিধি, রাজৈর (মাদারীপুর)

মৌচাকের ট্রাক খাদে পড়ে দুই শ্রমিক নিহত
ছবি: আমার দেশ।

মাদারীপুরের রাজৈরে ট্রাক উল্টে খাদে পড়ে দুই মৌ-চাষী নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড়ব্রিজ ডিভাইডার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

সোমবার (২ ফেব্রুয়ারি) মাদারীপুরের রাজৈর পৌর এলাকায় ঢাকা বরিশাল মহাসড়কে ভোর রাত চারটার দিকে মৌচাকের (কৃত্রিম মধু চাষ) চাষের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়, এতে ঘটনাস্থলেই ট্রাকের দুই মৌয়াল শ্রমিক নিহত হয়।

বিজ্ঞাপন

নিহতরা হলেন জামালপুর জেলার সরিষাবাড়ি থানার আমজাদের ছেলে রানা(২৭) ও একই থানার মুক্তারের ছেলে লিখন (১৮)। ঘটনায় পর থেকে গাড়ির চালক এবং হেলপার পলাতক আছে। সংবাদ পেয়ে মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ লাশ এবং ট্রাক উদ্ধার করেছে।

রাজৈরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মামুন আল- রশিদ জানান, আনুমানিক রাত চারটার দিকে রাজৈর থানাধীন ঢাকা বরিশাল মহাসড়কের পশ্চিম রাজৈর বড় ব্রিজের ঢালে রোড ডিভাইডারের উত্তর পাশে ঢাকা হতে বরিশালগামী (ট্রাক, রেজিস্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো ন ১৩-৯৬৫৩) চাষের মৌচাকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যায়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...